দৈনিক খরচের হিসাব
আয়-ব্যয়ের হিসাব রাখুন, দেখুন আজ কত খরচ হলো
কী খরচ করলেন আর কত আয় হলো, লিখে রাখুন। Locus দেখায় আপনার ব্যালান্স, এ মাসের আয় আর খরচ, আর আজ কত খরচ হলো। জীবনের প্রতিটি খাতের জন্য আলাদা বাজেট দিন, সঞ্চয়ের হিসাব রাখুন, আর দেখুন কার কাছে কত টাকা পাওনা।
ফ্রি · কোনো বিজ্ঞাপন নেই · ওয়েবে আর Android-এ

আজ
আজ কত খরচ হলো, এক নজরে
Money খুললেই সামনে পুরো মাস: ব্যালান্স, আয়, খরচ, আগের মাস থেকে আসা টাকা, আর মাসের আয়ের কতটা খরচ হয়ে গেছে তার একটা বার। পাশেই থাকে আজকের খরচ, তাই দিনটা কেমন যাচ্ছে বোঝা যায়।
আজকের খরচে (অ্যাপে Spent today) ধরা হয় আজ পকেট থেকে যত টাকা বেরিয়েছে, কাউকে ধার দেওয়া টাকাসহ, কারণ ফেরত না আসা পর্যন্ত সেটা আপনার হাতে নেই।
আজ
- বাজার1,200
- রিকশাভাড়া40
- রাফিকে ধার500
লেনদেন লেখা
কয়েক সেকেন্ডে একটা লেনদেন
নাম আর টাকার অঙ্ক লিখুন, খরচ না আয় বেছে নিন, চাইলে একটা খাতও। আগে যেসব নাম লিখেছেন, Locus সেগুলো নিজেই দেখায়, তাই যা প্রায়ই কেনেন তা আবার লিখতে সময় লাগে না।
টাকার ঘরে 45 × 3 বা 1,200 − 200-এর মতো হিসাবও লেখা যায়, আর সেভ করার আগেই মোট দেখায়, ওয়েবে আর Android অ্যাপে দুই জায়গাতেই। Android-এর হোম স্ক্রিনে Locus-এর উইজেট থেকে এক ট্যাপেই নতুন খরচ লেখার ঘর খোলে।
বাজেট
প্রতিটি খাতের জন্য আলাদা বাজেট
বাসা, স্বাস্থ্য, বেড়ানো, জীবনের এমন প্রতিটি খাত Locus-এ একেকটা Area। যেকোনো Area-তে বাজেট দিন, বাসার মতো খাতে মাসের হিসাবে, বেড়ানোর মতো খাতে বছরের হিসাবে, অথবা সব সময়ের জন্য একটাই। সেই খাতে কত খরচ হলো আর কত বাকি, Locus নিজেই যোগ করে দেখায়।
যে বাজেট প্রায় শেষ, সেটা আলাদা করে চোখে পড়ে, তাই মাস ফুরানোর আগেই বুঝবেন কোন খাতে একটু সামলে চলতে হবে। কীভাবে শুরু করবেন, দেখুন আমাদের মাসিক বাজেটের গাইড (ইংরেজিতে)।
এই মাসের বাজেট
- বাসা6,200 / 9,000
2,800 বাকি
- স্বাস্থ্য1,150 / 2,000
850 বাকি
- বিনোদন2,850 / 3,000
150 বাকি
সঞ্চয়
সঞ্চয়ের হিসাব আলাদা
সঞ্চয়ে কত রাখলেন আর কত তুললেন, লিখে রাখুন। প্রতিদিনের খরচের টাকা থেকে আলাদা করে Locus আপনার মোট সঞ্চয়ের হিসাব রাখে।
ধার-দেনা
ধার দেওয়া আর নেওয়া টাকা
বন্ধুকে কিছু টাকা ধার দিলেন? লিখে রাখুন, আর টাকা ফেরত এলে প্রতিটি ফেরত আলাদা করে লিখুন। Locus প্রত্যেক মানুষের হিসাব যোগ করে দেখায়: কার কাছে আপনার পাওনা, আর কাকে আপনার দিতে হবে।
আরও জানতে দেখুন ধার-দেনার হিসাব।

লেনদেন
সব লেনদেন, এক তালিকায়
Transactions-এ আপনার বেছে নেওয়া সময়ের সব লেনদেন একসাথে: কত এলো, কত গেল, আর দুইয়ের পার্থক্য। নাম দিয়ে খুঁজুন, খাত ধরে ফিল্টার করুন। ওয়েবে পুরো তালিকাটা CSV ফাইল হিসেবে ডাউনলোডও করা যায়।
বাজার
বাজার করতে করতেই যোগফল
Shopping mode আপনার ফোনকে বাজারের ক্যালকুলেটর বানিয়ে দেয়: প্রতিটি দাম লিখুন, মোট দেখুন, আর কেনাকাটা শেষে এক ট্যাপে পুরোটা Money-তে সেভ করুন। বিস্তারিত দেখুন বাজারের হিসাব পেজে।
কীভাবে কাজ করে
চার ধাপে হিসাব শুরু
- 01
ফ্রিতে অ্যাকাউন্ট খুলুন
ওয়েবে সাইন আপ করুন, অথবা Android অ্যাপ ইনস্টল করুন। একটা অ্যাকাউন্টই দুই জায়গায় চলে।
- 02
আয় লিখুন
এ মাসে কত টাকা এলো লিখে রাখুন, যাতে ব্যালান্স শুরু হয় আসল অঙ্ক থেকে।
- 03
খরচ হলেই লিখুন
টাকা দেওয়ার সময়ই খরচটা লিখে ফেলুন, খাত থাকলে সেটাও বেছে নিন।
- 04
Money-তে দেখুন
ব্যালান্স, আজকের খরচ আর প্রতিটি বাজেটে কত বাকি, সব এক জায়গায়।
প্রশ্ন
প্রায়ই যা জানতে চান
ব্যাংক, বিকাশ বা নগদের সাথে কি যুক্ত হয়?
না। প্রতিটি লেনদেন আপনি নিজে লেখেন। এতে কয়েক সেকেন্ড লাগে, আর প্রতিটি এন্ট্রি যে ঠিক, তা আপনি জানেন, কারণ লিখেছেন আপনি নিজেই।
অ্যাপটি কি বাংলায়?
এখনো না। Android অ্যাপ আর ওয়েব অ্যাপ, দুটোই ইংরেজিতে। তাই এই পেজেও অ্যাপের স্ক্রিন আর বাটনের নাম ইংরেজিতে লেখা, অ্যাপে যেমন দেখবেন।
টাকায় (৳) হিসাব দেখায়?
হ্যাঁ, অ্যাকাউন্টের মুদ্রা টাকা হলে। নতুন অ্যাকাউন্ট ডলারে ($) শুরু হয়। Android অ্যাপে প্রথমবার Money খুললে জিজ্ঞেস করে আপনার টাকা কোন মুদ্রায়; ফোন বাংলাদেশের সময়ে থাকলে টাকা (৳) আগে থেকেই বাছা থাকে, এক ট্যাপেই হয়ে যায়। মুদ্রাটা অ্যাকাউন্টের, তাই ওয়েবেও টাকায় দেখায়। পরে বদলাতে চাইলে অ্যাপে Settings → Money → Currency, ওয়েবে Settings → Finance → Currency।
বাজেট ঠিক করা যায়?
হ্যাঁ, প্রতিটি খাতের জন্য একটা করে: মাসিক, বছরের, অথবা সব সময়ের জন্য। কোন বাজেটের কত খরচ হলো আর কত বাকি, Locus দেখায়।
ধার দেওয়া টাকাও কি খরচে ধরা হয়?
হ্যাঁ। আজকের খরচে আজ ধার দেওয়া টাকাও থাকে, কারণ সেটা আপনার পকেট থেকে গেছে। টাকা ফেরত এলে Lending-এ একটা ফেরত (Return) লিখে রাখুন।
বাসাভাড়ার মতো মাসিক খরচ কি নিজে থেকে যোগ হয়?
না। Locus-এ নিজে থেকে বারবার যোগ হওয়া লেনদেন নেই, তাই বাসাভাড়া বা বিদ্যুৎ বিল যতবার দেন, ততবার লিখতে হয়।
কম্পিউটার বা iPhone-এ চলে?
ব্রাউজারে চলে। যেকোনো ব্রাউজারে locusapp.org-এ ওয়েব অ্যাপটি খুলুন, Android অ্যাপের অ্যাকাউন্ট দিয়েই। iPhone-এর জন্য আলাদা অ্যাপ নেই; iPhone-এও ব্রাউজারে ওয়েব অ্যাপটিই ব্যবহার করুন।
লেনদেন এক্সপোর্ট করা যায়?
ওয়েবে যায়: Transactions-এর তালিকা CSV ফাইল হিসেবে ডাউনলোড হয়।
আরও পড়ুন
টাকা কোথায় যায়, জানুন।
খরচ, বাজেট, সঞ্চয় আর ধার-দেনা, ওয়েবে আর Android-এ।
ফ্রি · কোনো বিজ্ঞাপন নেই · ওয়েবে আর Android-এ
